• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাউজানে বন্যার্তদের পাশে বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১:০৭

96592010

রাউজানে বন্যার্তদের পাশে বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন

এম এনাম হোসেন, চট্টগ্রাম
ছবিঃ প্রতিনিধি
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাউজান উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। কর্মহীন দিনমজুর ও অসহায় পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ আলী সুমন।

বুধবার (৮ জুলাই) দুপুর থেকে পানিপথ অতিক্রম করে রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার পানিবন্দি মানুষের ঘরে ঘরে তিনি চাল, ডাল, চিড়া, মুড়িসহ শুকনো খাবার পৌঁছে দেন।

গত কয়েকদিনের প্রবল বর্ষণে রাউজানের ৬ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। বন্যার শুরু থেকেই পানিবন্দি পরিবার গুলোর খোঁজখবর নিচ্ছেন তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ আলী সুমন। ব
যক্তিগত অর্থায়নে তিনি বুধবার দিনব্যাপী কর্মহীন দিনমজুর ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পানি ভেঙে কোমর সমান পানি মাড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন সুমন। অনেক পরিবার তার এই সহায়তায় স্বস্তি প্রকাশ করেছে।

উল্লেখ্য, মোহাম্মদ আলী সুমন আসন্ন রাউজান পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। সাবেক এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছেন। বন্যার এই দুর্যোগে তার ব্যক্তিগত উদ্যোগ এলাকাবাসীর কাছে প্রশংসিত হচ্ছে।

এ বিষয়ে মোহাম্মদ আলী সুমন বলেন, বন্যার কারণে রাউজানে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে দেখেছি, এখনো অনেক মানুষ পানির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। জনপ্রতিনিধি না হয়েও মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, ৬ নং ওয়ার্ডের একজন সন্তান হিসেবে আমি সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। পৌরসভাসহ বিভিন্ন এলাকার সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

এদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com