• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৬:৪৩
আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৬:৪৩

966665852

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগের চেয়ে সুস্থ আছেন। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন এবং বৃহস্পতিবার বিকালে মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মধ্যরাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব এই মুহূর্তে স্বাভাবিক আছেন। আশা করছি, শুক্রবার ঢাকায় নির্ধারিত দুটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন।’

এর আগে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল। এ কারণে বক্তব্য শেষ না করেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পরে তাকে বাসায় নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বিকাল পর্যন্ত তিনি বিশ্রাম নেন। এরপর বিকালে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com