• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে হেফাজতের আমির

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৪:০৬
আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৪:০৬

96333201 1

বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে হেফাজতের আমির

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে এসেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

শুক্রবার (১৭ জুলাই) তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

এ সময় তিনি বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে বন্যা দুর্গতদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের কালে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘আমি বাঁশখালীর মানুষকে দেখতে এসেছি। দোয়া করতে এসেছি। যৎ সামান্য হাদিয়া ক্ষতিগ্রস্ত কিছু মানুষের হাতে তুলে দিচ্ছি। আগামীতে আরও ব্যাপকভাবে আবার আসব। সংগঠনের নেতা-কর্মী আলেম ওলামাদের তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মানুষের খেদমত করা অন্যতম বড় এবাদত।’

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, ‘বাঁশখালীতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে হাজার হাজার মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, নষ্ট হয়েছে। সরকার দুর্গত এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাতে পারেনি। অনেক মানুষ এখনো পানিবন্দি রাস্তাঘাট বন্যায় ক্ষতবিক্ষত হয়েছে। তিনি অবিলম্বে দুর্গত এলাকায় পর্যাপ্ত বরাদ্দ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।’

মওলানা সাজিদুর রহমান বলেন, ‘সরকারের পাশাপাশি আমরা হেফাজতের পক্ষ থেকে ফান্ড কালেকশন করে বাঁশখালীসহ চট্টগ্রাম, কক্সবাজার এলাকার ক্ষতিগ্রস্ত উপজেলা গুলোতে পুনর্বাসন কাজ চালাব ইনশাল্লাহ।’

নায়েবে আমির ও জিরি মাদরাসার পরিচালক আল্লামা খোবাইব বিন তৈয়ব বলেন, ‘আমরা বাঁশখালীতে হেফাজত আমির ও মহাসচিবের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়েছি। চকরিয়া, পেকুয়া সাতকানিয়া এবং চন্দনাইশেও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আগামীতে আমরা ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো মেরামত ও সংস্কারের জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছি। তিনি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি সংগঠন ও আলেম ওলামাদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।’

পরে হেফাজত আমিরের পক্ষে আজ বাঁশখালীর বাহারছড়া, ইলশা, সরল, মিনজিরিতলাসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি আল্লামা মুফতি জসিম উদ্দিন, নায়েবে আমির ও জিরি মাদরাসার প্রধান পরিচালক আল্লামা হাফেজ খোবাইব বিন তৈয়ব, পটিয়া মাদরাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি ইকরাম হোসাইন অদুদী, বাবুনগর মাদরাসার মুহাদ্দিস আল্লামা আইয়ুব বাবুনগরী, বাঁশখালী উপজেলা হেফাজতের আমির মওলানা নুরুল হক সুজিশ, পৌরসভা আমির মওলানা হাফিজুর রহমান, উপজেলা সেক্রেটারী মওলানা মহিউদ্দিন খান জসিম, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী ও হেফাজত নেতা মাওলানা জুনাইদুর রশীদ শওকী প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com