• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ছুরিকাঘাতের শিকার ব্যক্তির শেষ আকুতি-‘ভাই আমাকে বাঁচান’

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:১৭
আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:১৭

ছুরিকাঘাতের শিকার ব্যক্তির শেষ আকুতি-‘ভাই আমাকে বাঁচান’

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রবিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে রেললাইন সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে বাঁচার জন্য এভাবেই আর্তনাদ করেছিলেন এক ব্যক্তি। কিন্তু বাঁচানো যায়নি অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে।

আব্দুর রহমান নামে একজন পথচারি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল নিয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া আব্দুর রহমান জানান, রবিববার বিকেল ৩টার দিকে এয়ারপোর্টে যাবার উদ্দেশ্যে রেললাইন দিয়ে হেঁটে তেজগাঁও স্টেশনের দিকে যাচ্ছিলেন। ওই সময় দেখতে পান এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে কাতরাচ্ছেন। আব্দুর রহমানকে দেখে আহত ব্যক্তি বলতে থাকেন— ‘ভাই আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি। আমাকে হাসপাতালে নিয়ে নিয়ে যান।’ পরে তিনি অন্য লোকজনের সহায়তায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢামেক হাসপাতালেও নিয়েছিলেন, কিন্তু বাঁচানো যায়নি। এছাড়া ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে তার পরিচয় ও ছুরিকাঘাতের বিষয়ে প্রশ্ন করলেও তিনি আর কথা বলতে পারেননি। শ্যামলা-পাতলা গড়নের নিহত ওই ব্যক্তি মুখে কাঁচাপাকা দাড়ি এবং পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও হলদ রঙের টিশার্ট ছিল।

এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহত ব্যক্তির নাভি বরাবর একটি ধারালো অস্ত্রের ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এছাড়া নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডটি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ কাজ করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com