• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে পরকীয়া বাধা দেয়ায় গৃহবধূকেহত্যার অভিযোগ : স্বামী পলাতক

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৫:৪৬
আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৫:৪৬

965985320

আড়াইহাজারে পরকীয়া বাধা দেয়ায় গৃহবধূকেহত্যার অভিযোগ : স্বামী পলাতক

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ আমেনা আক্তার মায়াকে (৪২) হত্যার অভিযোগ উঠেছে। নিহতের বোনের দাবি স্বামীর পরকীয়াতে বাধা হওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী আসলাম হোসেন ও পরকীয় প্রেমিকা শাহিনা পলাতক রয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বড় বিনাইরচর এলাকায় নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় আমেনা আক্তার মায়ার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত গৃহবধূর বোন নাছিমা জানান, ৩০ বছর পূর্বে তার বোনের বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। দুই সন্তানেরই বিয়ে হয়েছে। বোনোর স্বামী আসলাম পাশের বাড়ির মৃত শামীম এর স্ত্রীর শাহিনার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের এ পরকীয়ায় বাধা হওয়ায় স্বামী আসলাম এবং পরকীয়া প্রেমিকা শাহীনা মিলে তার বোনকে হত্যা করেছে।
তিনি আরো জানান, লাশ পোস্ট মর্টেম করতে দেওয়া হয়েছে এখন পর্যন্ত রিপোর্ট হাতে পাইনি তবে যারা পোস্ট মর্টেম করেছেন তারা জানিয়েছেন নিহতের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আসলাম হোসেনকে পাওয়া যাচ্ছে না। নিহতদের স্বজনদের কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com