আন্তর্জাতিক ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার সময় দলটির নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করার সময় পুলিশ তাদের আটক করে।
কংগ্রেসের এ কর্মসূচিতে দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদ এবং কেন্দ্রীয় সরকারের জবাবদিহি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয় এবং পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে।
কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে। তবে দিল্লি পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে রাহুল গান্ধী শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
টাইমস অব ইন্ডিয়া













