• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতি কে হবেন তা আলোচনায় ঠিক হবে: স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৩:৪৪
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৩:৪৪

রাষ্ট্রপতি কে হবেন তা আলোচনায় ঠিক হবে: স্থানীয় সরকার মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

আগামীতে দলীয়ভাবে কে দেশের রাষ্ট্রপতি হবেন, তা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তন হলে অনুষ্ঠিত ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী এ সময় অভিযোগ করে বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ কাগজে-কলমে উন্নয়নের নামে অর্থ লোপাট করেছে, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়।

সম্মেলনে আরডিএর কর্মকর্তা ও গবেষকদের উদ্দেশে তিনি বলেন, গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে অধিক অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে। পাশাপাশি আরডিএতে উদ্ভাবিত প্রযুক্তি ও গবেষণার ফলাফল কৃষকদের কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা ও দেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ১৭ বছরে প্রকল্পের নামে শুধু টাকা লোপাট হয়েছে কিন্তু মানুষের কোন ভাগ্যের উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকার বলেছিল ১০ টাকা সের চাল খাওয়াবে দেশের মানুষ কে। কিন্তু তারা এমন লোপাট করেছে গ্রামে খোঁজ নিয়ে দেখি একটি রাস্তাও নাই। তাহলে ১৭ বছরে করলোটা কী? নিজেরা ঝগড়া-ঝাটি কম করি, দেশকে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করি। বিএনপির সঙ্গে পার্থক্যটা হচ্ছে আওয়ামী লীগ ধ্বংস করে আর বিএনপি দেশকে গড়ে তোলে।

এ দিকে অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না, সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে টেকসই জীবিকা নিশ্চিত করা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে গবেষণার প্রকৃত সফলতা অর্জন সম্ভব।

অনুষ্ঠান শেষে একাডেমির নতুন নতুন উদ্ভাবনী বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com