• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনার ঘোষণা রাজনৈতিক ভাঁওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৩:০০
আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৩:০০

965985695

শেখ হাসিনার ঘোষণা রাজনৈতিক ভাঁওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত দলীয় নেতাকর্মীদের চাঙা রাখার রাজনৈতিক ভাঁওতাবাজি। তার মতে, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ছিল ভুল এবং গণতন্ত্রের পরিবর্তে দলটি ফ্যাসিবাদের পথে এগিয়েছিল। আর জুলাই গণহত্যার মধ্য দিয়ে দলটির রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর এফডিসিতে ‘জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গে ইশরাক বলেন, ‘যদি দেশে ফিরতেই হয়, তাহলে ডিসেম্বর কেন, এখনই আসুন।’ তার মতে, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আওয়ামী লীগের সভানেত্রী এমন বক্তব্য দিচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের ফলকে আওয়ামী লীগের রাজনৈতিক অর্জন বলা যায় না। তিনি অভিযোগ করেন, দলটি দীর্ঘদিন মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে ছিল। তবে সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনে আওয়ামী লীগের প্রভাব এখনো রয়েছে উল্লেখ করে তিনি গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্ক প্রতিযোগিতায় গণ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) দল চ্যাম্পিয়ন হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com