• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারা শহর রিকশা নিয়ে ঘুরেছি: বাঁধন

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৩:১৬
আপডেট: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৩:১৬

IMG 4057

সারা শহর রিকশা নিয়ে ঘুরেছি: বাঁধন

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ৫ আগস্টের অভিজ্ঞতাকে দুই ভাগে দেখেন—সেনাপ্রধানের ভাষণের আগে এবং পরে। কারফিউ ও পরিবারের আপত্তি সত্ত্বেও দায়িত্ববোধ থেকে তিনি সকাল সাড়ে ১০টার দিকে বাসা থেকে বের হন। মিরপুর-১০ থেকে কালশী ফ্লাইওভার পর্যন্ত হেঁটে গিয়ে তিনি দেখেন, চারদিক থেকে অসংখ্য মানুষ আন্দোলনে যোগ দিচ্ছে। তবে মানুষের নিরাপত্তা নিয়ে তখনও ছিল ভয় ও উৎকণ্ঠা।

দুপুরে সেনাপ্রধানের ভাষণের খবর জানার পর কিছুটা স্বস্তি অনুভব করেন তিনি। পরে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন—এ খবর ছড়িয়ে পড়লে রাজপথে শুরু হয় আনন্দ-উল্লাস, কান্না, কোলাকুলি আর অভিনন্দনের দৃশ্য।

দিনের বাকি সময় রিকশায় করে শহরের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের উদযাপন প্রত্যক্ষ করেন বাঁধন। তাঁর ভাষায়, সেদিনের অভিজ্ঞতা ছিল জীবনে একবারই পাওয়ার মতো—একটি ‘ওয়ান্স ইন আ লাইফটাইম’ মুহূর্ত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com