• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মৌলভীবাজারে কৃষকদের বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১:০৯
আপডেট: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১:০৯

9600258

মৌলভীবাজারে কৃষকদের বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

আকিল মনসুর
ছবি : প্রতিনিধি

মৌলভীবাজারের মনু সেচ প্রকল্প কাসিমপুর পাম্প হাউসের গাফিলতিতে কাউয়াদিঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতা। ফসল হারিয়ে কৃষক যখন দিশেহারা,

তখন জেলা প্রশাসন ও কৃষি বিভাগের নীরবতা আরও উদ্বেগজনক। মাঠে কৃষকের কান্না থাকলেও দায়িত্বশীলদের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি—তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনে জরুরি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

মৌলভীবাজার মনু প্রকল্পের ভেতর কাউয়াদীঘি হাওরে আমন ধান রক্ষা ও কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাওর পাড়ের কৃষকরা। কৃষি ও কৃষক রক্ষা কমিটির আয়োজনে ৬ ই আগস্ট দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তারা অবস্থান নেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী হুমায়ূন রশীদ সুয়েব

এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ,

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আ স ম ছালেহ সোহেল, কৃষি ও কৃষক রক্ষা কমিটির সদস্য সচিব এম খছরু চৌধুরী, মহিলা নেত্রী সাদিয়া নোশিন চৌধুরী, প্রফেসর মো. সেলিম, সাংবাদিক সালেহ এলাহি কুটি,কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিত্ব সুলেমান মিয়া, ছালিকুর রহমান টুকু,সামছুদ্দিন মাস্টার, মো. খায়রুল ইসলাম, আলমগীর হোসেন, মো. ফজলুর রহমান, সিপিবি নেতা জহুর লাল দত্ত, কয়েছ মিয়া, একাটুনার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রুমেল আহমদ, কামাল হাসান, দুলাল তরফদার, ছাত্রনেতা জ্যোতিষ মোহান্ত, রাজন মিয়া,

মোহাম্মদ মুজিব মনসুর, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সাবির খান, ডাঃ রওশন আহমদ, জয়েল আহমেদ, রাজন মিয়া, ও শামীম আহমেদ প্রমুখ।

কৃষকরা পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে বলেন, মনু প্রকল্পের পাম্প দিয়ে নিয়মিত পানি নিষ্কাশন করার কথা। কিন্তু প্রকল্পের ৮টি পাম্প নানা অজুতাত দেখিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এতে কয়েক হাজার হেক্টর আমন ধানের জমি ও বিজতলা পানির নিচে তলিয়ে রয়েছে। জলাবদ্ধতার কারণে আমনের চারা জমিতে রোপন করতে পারছেননা। সময়মতো চারা রোপন করতে না পাড়লে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। কৃষকরা সার্বক্ষণিক পাম্প চালু রেখে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানান। তাদের ন্যায্য দাবী দ্রুত মানা না হলে তারা কঠোর কর্মসূচির হুসিয়ারি দেন।

এদিকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এক বিবৃতিতে মৌলভীবাজারের মনু সেচ প্রকল্প কাসিমপুর পাম্প হাউসের গাফিলতিতে কাউয়াদিঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতা। ফসল হারিয়ে কৃষক যখন দিশেহারা, তখন জেলা প্রশাসন ও কৃষি বিভাগের নীরবতা আরও উদ্বেগজনক বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে সার্বক্ষণিক পাম্প চালু রেখে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানান।এবং কাসেমপুর পাম্প হাউস কৃষকদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে তিনি পানি নিস্কাশনের জন্য হাওর রক্ষার স্বাথে মনু নদী ও মাগুরা নদী দ্রুত খনন করার ও জোর দাবি জানিয়েছেন।। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে হাওরের পানি নিষ্কাশনের মাধ্যমে তারা স্বাভাবিকভাবে কৃষিকাজ শুরু করতে পারেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com