• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

কালীগঞ্জে অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকা ক্ষয়ক্ষতি

প্রকাশ: শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ৮:০২
আপডেট: শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ৮:০২

96320147
 

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।

শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ৫ টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কালীগঞ্জ ও হাতীবান্ধা ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। অনেকেই দাবী করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, হেলাল হোসেন (কাপড় ব্যবসায়ী), আবু তাহের (কাপড় ব্যবসায়ী), হযরত আলী (কাপড় ব্যবসায়ী), আউয়াল হোসেন (কাপড় ব্যবসায়ী), সুলতান মিয়া (দরজি), হাসমত আলী ( ওষুধ ব্যবসায়ী), হিমাংশু রায় (স্বর্ণ ব্যবসায়ী), হাসান হোসেন (স্টুডিও ব্যবসায়ী) সহ ১২ জন বিভিন্ন ব্যবসায়ী।

চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম