• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার জন্মদিনে মারুফ কামাল খানের খোলা চিঠি

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৫:৩৭
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৫:৩৭

96595210

খালেদা জিয়ার জন্মদিনে মারুফ কামাল খানের খোলা চিঠি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: মারুফ কামাল খানের ফেসবুক থেকে নেওয়া
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সরকার পরিচালনায় খালেদা জিয়াকে কাছ থেকে দেখেছেন তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। জন্মদিন উপলক্ষে খালেদা জিয়ার প্রতি খোলা চিঠি লিখেছেন তিনি।

9633320

শনিবার (১৫ আগস্ট) সকালে দেওয়া চিঠিতে খালেদা জিয়ার দেশপ্রেম, রাজনৈতিক সংগ্রাম, জনগণের জন্য তার অবদান এবং জীবনের শেষ সময় পর্যন্ত দেশের প্রতি তার দায়বদ্ধতার কথা তুলে ধরা হয়েছে।

চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশে মারুফ কামাল খান বলেন, ‘বাংলাদেশকেই আপনি আপনার একমাত্র ঠিকানা বলে জানতেন। ক্রান্তিকালে প্রদীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন, ‘বাংলাদেশের বাইরে আর কোথাও আমার কোনো ঠিকানা নেই।’ সেই ঠিকানায়ই আপনি পেতেছেন অন্তিম শয়ান।’

‘একজীবনে একজন মানুষ যা করতে পারে, আপনি তার চেয়ে অনেক অনেক বেশি কিছু করেছেন আপনার জনগণের জন্য, দেশের জন্য। আপনার জন্য ইতিহাস-নির্ধারিত কর্তব্য পরিপূর্ণভাবে পালন করেই আপনি বিদায় নিয়েছেন। ফেলেছেন। এখন পালা আপনার উত্তরাধিকারীর।’

‘আপনি ছিলেন দুঃখদীর্ণ বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদে ঝলসে ওঠা চেতনার অগ্নিশিখা। আপনাকে যারা অকথিত যন্ত্রণা ও কষ্ট দিয়েছে, যাদের কুটিল হীন ষড়যন্ত্র আপনার জীবনীশক্তিকে ক্ষয়িষ্ণু করেছে, শত অপমানে আপনাকে যারা হেয় করতে চেয়েছে, আজ তারা কোথায়? কী অবস্থান তাদের? আর আপনি দেদীপ্যমান সূর্যের মতো স্বমহিমায় উদ্ভাসিত।’

তিনি লেখেন, ‘যেসব কানুন, পদ্ধতি, পন্থা ও প্রতিষ্ঠানকে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অপব্যবহার করেছে সেগুলোই আজ আপনাকে মর্যাদার শীর্ষে স্থাপন করেছে। স্বৈরশাসনের নিগড়ে বন্দি স্বদেশে আপনার অনুগামী যে সব নেতা-কর্মী ও দেশবাসী আপনার মর্যাদারক্ষায় সমর্থ হয়নি, তারাও আজ সহস্র গুণে ফিরিয়ে দিচ্ছে আপনার সম্মান। অলৌকিক এ মহিমার জন্য বিশ্বপ্রভু সকাশে অফুরন্ত সকাতর প্রণতি জানাই।’

সবশেষ খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মারুফ কামাল খান বলেন, ‘ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আপনার কাছে আমার নিজের কৃতজ্ঞতার ঋণও তো অশেষ। আপনাকে যৎকিঞ্চিত সহায়তা করার মাধ্যমে দেশ-জাতির যেটুকু সেবা করার সুযোগ আমি পেয়েছি, সে তো আপনারই করুণার দান। আমার মতো সামান্য একজন লেখক-সাংবাদিকের পরিচয়কে আপনার নামে সঙ্গে জড়াবার যে অধিকারটুকু আপনি আমাকে দিয়েছিলেন, তার জন্য আপনার পুণ্যস্মৃতির প্রতি আমার সকৃতজ্ঞ অজস্র অভিবাদন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com