• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেগম খালেদা জিয়া জীবন দিয়ে এদেশের গণতন্ত্রফিরিয়ে দিয়ে গেছেন : অধ্যাপক মামুন মাহমুদ

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৯:৫১
আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৯:৫১

965985692

বেগম খালেদা জিয়া জীবন দিয়ে এদেশের গণতন্ত্রফিরিয়ে দিয়ে গেছেন : অধ্যাপক মামুন মাহমুদ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের ‘মা’ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া জীবন দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গেছেন। মানুষের ভোটের অধিকার তিনি ফিরিয়ে দিয়ে গেছেন। এদেশের সকল মানুষকে উজ্জীবিত করে গেছেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে এদেশের মানুষের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা না করে, মৃত্যুর দ্বারপ্রান্তে এসেও তিনি কারা বরণ করেছেন। শনিবার রাতে স্থানীয় একটি পার্টি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নেত্রী, আমাদের মা, বেগম খালেদা জিয়ার জানাজা ইতিহাস সৃষ্টি করেছে। মানিক মিয়া এভিনিউতে জানাজা হয়েছিল। শাহবাগ থেকে শুরু করে মেট্রোরেলেও ঘড়ির কাঁটা ধরে তার জানাজায় দাঁড়িয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। সারা ঢাকা শহর যেন জানাজার ময়দানে পরিনত হয়েছিল। তিনি আজ নেই। তিনি ছিলেন আমাদের সাহসের বাতিঘর। কিভাবে দেশকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসতে হয় সেই শিক্ষা তিনি আমাদের জন্য রেখে গেছেন।
মামুন মাহমুদ বলেন, তাঁর রেখে যাওয়া আদর্শ, ত্যাগ আমাদের প্রেরণা যোগায়, সাহস যোগায় দেশপ্রেম ও মানুষকে ভালোবাসার। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন। লন্ডনে তিনি যেই জুতা পড়তেন এখনো তিনি সেই জুতাই পড়ছেন। তার মধ্যে কোন ধরনের অহংকার নেই। ভোগ বিলাস নেই। আমাদের প্রত্যেককে তা অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
‎‎জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় দোয়া মাহফিলে আলোচনায় আরো অংশগ্রহন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো: শাহজাহান মিয়া, তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাসিক ওসমান হক, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, জেলা কৃষক দলের সভাপতি ডা: মো: শাহীন মিয়া, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, জেলা মহিলা দলের সহ-সভাপতি সালমা আক্তার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রবিন, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।
দোয়া পরিচালনা করেন ফতুল্লা থানা ওলামাদলের সভাপতি হাফেজ মো: মহসিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com