• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুই দিনেই ১০০ কোটি পার, সুরিয়া-মমিতার সিনেমাটি কী নিয়ে?

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৭:৪৬
আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৭:৪৬

96585241

দুই দিনেই ১০০ কোটি পার, সুরিয়া-মমিতার সিনেমাটি কী নিয়ে?

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
সময়টা দারুণ যাচ্ছে তামিল তারকা সুরিয়ার। পরপর দুই সিনেমা দিয়ে বাজিমাৎ করছেন। কিছুদিন আগেই তার ‘কারুপ্পু’ বক্স অফিসে ঝড় তুলেছিল। বিশ্বব্যাপী প্রায় সাড়ে তিনশ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। হয়ে ওঠে সুরিয়ার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা।

তিন মাসেরও কম সময়ের ব্যবধানে এবার মুক্তি পেল সুরিয়ার নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’। এটিও পাচ্ছে বিপুল সাড়া। মাত্র দুই দিনেই সিনেমাটির আয় ছাড়িয়েছে ১০০ কোটি রুপি। ফলে পরপর দুটি সেঞ্চুরি হাঁকালেন সুরিয়া।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ আগস্ট মুক্তি পেয়েছে ভেঙ্কি আতলুরির সিনেমাটি। প্রযোজকরা জানান, দুই দিনেই এর বৈশ্বিক আয় ১০০ কোটি ছাড়িয়েছে। ফলে এটি সুরিয়ার ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরি।

সিনেমাটির গল্প এক শিল্পপতি ও অলিম্পিক মেডেলজয়ী ব্যক্তি সঞ্জয় বিশ্বনাথকে ঘিরে। মায়ের ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে একটি সন্তানের বাবা হয় সে। কিন্তু কিছুদিন পর সন্তান অসুস্থ হয়ে পড়লে সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ করে। শুরুতে অর্থের বিনিময়ে স্বাভাবিক লেনদেন থাকলেও সন্তানের সূত্র ধরে সঞ্জয় বিশ্বনাথ ও সেই নারীর মধ্যে গড়ে ওঠে প্রেম। অথচ সঞ্জয়ের চেয়ে ২০ বছরের ছোট সেই সারোগেট মা, ম্যাডি।

‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ সিনেমার দৃশ্য
সমাজের বিভিন্ন ট্যাবু ভাঙার বিষয় তুলে ধরার জন্য সিনেমাটি প্রশংসিত হচ্ছে। এই সিনেমায় সুরিয়ার সঙ্গে আছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি, নাসার প্রমুখ। এটি নির্মাণে ১৩০ কোটি রুপির মতো ব্যয় হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com