• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অটো ফাইন সিস্টেম চালু হওয়ায় মহাসড়কে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৩:০৮
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৩:০৮

96596520

অটো ফাইন সিস্টেম চালু হওয়ায় মহাসড়কে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ ক্যামেরা। এর ফলে মহাসড়কে চাঁদাবাজি কমবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এখন থেকে মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে।’

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম (এআই)’ ক্যামেরার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, মহাসড়কে মালিক বা শ্রমিক—যে পক্ষই চাঁদাবাজি করুক না কেন, এআই ক্যামেরায় সব কার্যক্রম রেকর্ড হবে। এতে চাঁদাবাজি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, থ্রি-হুইলার শুধু বাজার, ফিলিং স্টেশন ও ফিডার রোডে চলাচল করতে পারবে; কোনো অবস্থাতেই মহাসড়কে উঠতে দেওয়া হবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া অটো ফাইন সিস্টেমের এআই ক্যামেরা ওভার স্পিড, অবৈধ পার্কিং এবং উল্টোপথে গাড়ি চালানোর মতো আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে। আইন ভাঙার সঙ্গে সঙ্গেই গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইলে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। পরে নির্ধারিত মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই জরিমানা পরিশোধ করা যাবে। এই ব্যবস্থায় কোনো ত্রুটি পাওয়া গেলে তা সংশোধন করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এআই ক্যামেরা স্থাপন করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com