• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৫:০৪
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৫:০৪

9685742

জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে।’

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম এবং কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার ও প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়—এ বিষয়ে দলীয় নেত্রীর দেওয়া শিক্ষা ধারণ করতে হবে। একই সঙ্গে জনগণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা যে বিপুল জনসমর্থনে একটা রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক সরকার গঠন করেছি, সেটি যাতে দীর্ঘস্থায়ী হয়, সে জন্য আমরা আগামী দিন আমাদের কর্মকাণ্ড পরিচালনা করবো।’

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের রাষ্ট্র যে অবস্থানে জনগণের অন্তরে রয়েছে এবং সেটা অত্যন্ত মজবুত। আমাদের কোনও কর্মকাণ্ডের মাধ্যমে যাতে সেটা ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে আমরা সতর্ক থাকবো।’

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে তার সুযোগ্য পুত্র নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান ইশরাক হোসেন।

কীভাবে চলছে অন্তর্বর্তী সরকারের সময়ে নিবন্ধিত ১৪ রাজনৈতিক দলকীভাবে চলছে অন্তর্বর্তী সরকারের সময়ে নিবন্ধিত ১৪ রাজনৈতিক দল
তিনি বলেন, ‘আগামী দিনে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে এবং রাজনৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করার প্রত্যাশা রয়েছে।’

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com