• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন রাষ্ট্রপতিকে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৩:৫৭
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৩:৫৭

96333.0

নতুন রাষ্ট্রপতিকে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু তাঁকে শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃদয় বলেন, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি দেশের একজন সৎ, বিজ্ঞ, সজ্জন, বিনয়ী ও প্রজ্ঞাভান ব্যক্তি হিসেবে সকল রাজনৈতিক দল, মত ও শ্রেণি-পেশার মানুষের কাছে সমাদৃত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার, মানবাধিকার,আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিস্টার আন্দোলন সংগ্রাম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের চরম ক্রান্তিকালে তিনি সর্বদা জনগনে পাশে ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি অগাধ আস্থা রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন সামনের সারির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। নির্যাতন নিপীড়ন, হামলা মামলা, জেল জুলুম উপেক্ষা করে মানুষের অঘিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন সর্বদা অবিচল। দল ও দেশের জন্য তাঁর এই ত্যাগ-তিতিক্ষা, সাহসিকতা ও সহনশীলতা সকলের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

নেতৃদয় রাষ্ট্রপতির দক্ষ, সুযোগ্য ও সঠিক দিকনির্দেশনায় দেশে আইনের শাসন, ন্যায় বিচার এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর দায়িত্বকালে বাংলাদেশ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অভিনন্দন বার্তায় নেতৃদয় নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com