• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাতিকে টাকা না দিতে দাদার মাইকিং, সামাজিক মাধ্যমে তোলপাড়

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৮:১৪
আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৮:১৪

9689520

নাতিকে টাকা না দিতে দাদার মাইকিং, সামাজিক মাধ্যমে তোলপাড়

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

নাতির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে এলাকাবাসীকে সতর্ক করে মাইকিং করেছেন নরসিংদীর মনোহরদীর এক দাদা। এমন অদ্ভুত সতর্কবার্তায় এলাকায় তৈরি হয়েছে কৌতূহল।

রবিবার (২৩ আগস্ট) মাইকিংয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল ও তোলপাড় সৃষ্টি হয়। এর আগে শনিবার বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়াসহ বিভন্ন এলাকয় দাদা নিজে অটোরিকশার সামনে বসে থেকে মাইকিং করাতে থাকেন।

মাইকিংয়ে বলা হয়, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে এলাকাবাসী লক্ষ্য করে শুনুন-নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কোনো দোকান বাকি, টাকা ধার দেওয়া বা অন্য কোনো ধরনের লেনদেন করবেন না। এ নিষেধাজ্ঞার পরও কেউ তার সঙ্গে লেনদেন করলে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।”

এমন ব্যতিক্রমী ঘোষণায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। কেউ বিষয়টিকে হাস্যরসের সঙ্গে দেখলেও অনেকে দাদার এমন সিদ্ধান্তের কারণ জানতে আগ্রহ প্রকাশ করেন।

স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, ঘটনাটি এলাকায় হাস্যরসের পাশাপাশি কৌতূহলেরও সৃষ্টি করেছে। তার ভাষ্য অনুযায়ী, মাহাবুব বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পরবর্তীতে সেই দায় দাদার ওপর চাপিয়ে দিতেন। এতে দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন করম আলী ব্যাপারী। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে নাতির সঙ্গে আর্থিক লেনদেন না করতে এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেন তিনি।

চেয়ারম্যান আরও বলেন, মাহাবুবের ওপর মাদকের কিছুটা প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য তার জানা নেই।

এদিকে, দাদার এমন প্রকাশ্য মাইকিংয়ের ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও আলোচনা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com