• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:৩০
আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:৩০

9656326

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়‌র্ক থে‌কে সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নয় দিনের সফরের প্রস্তুতি চলছে। সরকারপ্রধান হিসাবে প্রথমবারের মত জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া, সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সরকারের কর্মকর্তারা জা‌নিয়েছেন, নিউইয়‌র্ক সফরের পর্ব সে‌রে সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভাতেও অংশ নেওয়ার কথা।

উল্লেখ, ফেব্রুয়া‌রি‌তে সরকার গঠ‌নের পর মাল‌য়ে‌শিয়া ও চীন সফর ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com