হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩২
ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৩২ শিশুর শরীরে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৩৯ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৮৩ শিশু, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৪৯। এই সময়ে ১ হাজার ৫৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪৬ শিশু।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হাম গবেষণা অপুষ্টিতে ভুগছে ৬৫ শতাংশ শিশু , আক্রান্ত ৪৩ শতাংশ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২, আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী। তাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।












