জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সরকারি টেলিভিশনে আনুপাতিক হারে সরকার ও বিরোধী দলের সংবাদ প্রচার করতে হবে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে দেয়া এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রী জানান, বিটিভি ও সংসদ টিভিতে আনুপাতিকহারে নিউজ প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
অতীতের চেয়ে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম উল্লেখ করে তিনি বলেন, ‘ ৬ মাসে নিউজ প্রকাশের জন্য গোয়েন্দা সংস্থা ফোন করেনি। ৬ মাসে গুম বা বিচারবহির্ভূত ঘটনা ঘটেনি। তবে রাষ্ট্রদ্রোহ সংবাদ প্রচার করা ঠিক নয়।’












