• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিরোধীদলকে সহিংস না হয়ে জনগণের প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ সম্পাদকদের

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৩:৪২
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৩:৪২

9655528

বিরোধীদলকে সহিংস না হয়ে জনগণের প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ সম্পাদকদের

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
গণতন্ত্র উত্তরণে বিরোধীদলের দায়িত্বশীল ভূমিকা পালনে সহযোগিতা করার জন্য সম্পাদকদের সাহায্য কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক বিরোধিতার পরামর্শ দিয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতের আমির এ সাহায্য চেয়েছেন।

শফিকুর রহমান বলেন, আমরা সংসদকে কার্যকর রাখতে চাই। সংসদকে সব কর্মকান্ডের মূল জায়গা করতে চাই। কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারকে সহযোগিতা করছি, কিন্তু ‘হাও ফার, হাও লং?’ প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ একটি প্রতিবাদ ছিল বলেও তিনি জানিয়েছেন।

জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনীতি, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। সভায় উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা।

মতবিনিময় শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে ভালো কাজে সরকারকে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কাজে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক প্রতিবাদ করবে জামায়াত। সম্পাদকরা বিরোধী দলকে সহিংসতা ও অস্থিতিশীলতার পথ এড়িয়ে জনগণের দাবি নিয়ে গঠনমূলকভাবে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি। বিদ্যুৎ-গ্যাস সংকট, দ্রব্যমূল্য, প্রবাসীদের অধিকার, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংসদে বৈষম্যের বিষয়ও আলোচনায় উঠে আসে।

গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের রায়ের সঙ্গে জামায়াত রয়েছে। সংসদে বিষয়টির নিষ্পত্তি হলে ভালো, না হলে জনগণের অবস্থান অনুযায়ী তারা কর্মসূচি নেবে। সভায় জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com