• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ইনস্টাগ্রামের একটি মেসেজ যেভাবে বদলে দিলো রুক্মিণীর জীবন

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১০:৩৮
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১০:৩৮

ইনস্টাগ্রামের একটি মেসেজ যেভাবে বদলে দিলো রুক্মিণীর জীবন

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
রুক্মিণী বসন্ত। ভারতের এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘কানতারা : চ্যাপ্টার ১’ দিয়ে ভারতজুড়ে নজর কেড়েছেন। এবার আসছেন ‘টক্সিক’ নিয়ে। হাতে আরেকটি আলোচিত সিনেমা ‘ড্রাগন’। পরপর তিনটি বড় আয়োজনের সিনেমা দিয়ে রুক্মিণী যেন ক্যারিয়ারের স্বর্ণসময়ে প্রবেশ করেছেন।

কিন্তু জানেন কি, রুক্মিণীর এই সাফল্যময় যাত্রার পেছনে রয়েছে ইনস্টাগ্রামের একটি মেসেজ? ঘটনা তিন বছর আগের। ২০২৩ সালে মুক্তি পায় রুক্মিণীর দ্বিতীয় সিনেমা ‘সপ্ত সাগারাদাচি এল্লো’। হেমন্ত রাওয়ের এই সিনেমায় তার সঙ্গে আছেন রক্ষিত শেঠি।

‘নারীর পোশাক নিয়ে কথা বলা বন্ধ করবেন কবে’
এই সিনেমার মাধ্যমেই মূলত পরিচিতি পান রুক্মিণী। কিন্তু এতে কিভাবে সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী? সে বিষয়ে জানালেন ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে। রুক্মিণী জানান, সিনেমাটির কাস্টিংয়ের খবর শুনে তিনি নির্মাতার ইনস্টাগ্রামে একটি মেসেজ পাঠিয়েছিলেন। অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন।

রুক্মিণী বসন্ত। ছবি : অভিনেত্রীর ইনস্টাগ্রাম
শুরুটা এভাবে। তবে এখানেই থামেননি। সিনেমাটি করার জন্য তিনি ইমেইলেও নিজের বায়োডাটা পাঠিয়েছিলেন। প্রায় ১০ দিন পর নির্মাতা হেমন্ত রাওয়ের কাছ থেকে সাড়া পান রুক্মিণী। ডাক পান অডিশনে। আর অডিশনে পাস করেই যুক্ত হন সিনেমাটিতে।

‘সপ্ত সাগারাদাচি এল্লো’ মুক্তির পর কন্নড় সিনেমায় দারুণ পরিচিতি পান রুক্মিণী। এরপর শিব রাজকুমার, গণেশ ও শ্রী মুরালির মতো বড় শিল্পীদের সঙ্গে অভিনয়ের সুযোগ পান। তামিলে কাজ করেছেন বিজয় সেথুপতির সঙ্গে।

তবে ভারতব্যাপী রুক্মিণীর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে কন্নড় ব্লকবাস্টার সিনেমা ‘কানতারা : চ্যাপ্টার ১’ দিয়ে। সিনেমাটিতে তার প্রভবাশালী অভিনয় জিতে নিয়েছিল দর্শকের মন। বুধবার (২৬ আগস্ট) মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক’। বহুল আলোচিত এই সিনেমার সুবাদেও চর্চায় রয়েছেন অভিনেত্রী।

‘টক্সিক’ সিনেমায় রুক্মিণী বসন্ত
এরপর রুক্মিণীকে দেখা যাবে তেলুগু তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ড্রাগন’-এ। যেটা নির্মাণ করছেন ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল। এখানেই শেষ নয়, এ-ও শোনা যাচ্ছে, রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’-এও দেখা যেতে পারে রুক্মিণীকে। কেবল একটি ইনস্টাগ্রাম মেসেজ থেকে যে জয়যাত্রা শুরু করেছিলেন তিনি, এখন সেটা যেন আকাশ ছুঁয়ে ফেলছে!


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com