• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফুটবল খেলে ফেরার পথে দুই ট্রাকের সংঘর্ষ, আহত ২০

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ২:০১
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ২:০১

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কচুয়া গ্রামের আদিবাসী বাগদি সম্প্রদায়ের ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে যান। খেলা শেষে একটি মিনি ট্রাকে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে বারইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী ট্রাকে ধাক্কা দেয়। এতে অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে ১৯ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতে শাম শহীদ বলেন, আহতদের চিকিৎসা চলছে। গুরুতর আহতদের পর্যবেক্ষণ শেষে প্রয়োজন হলে অন্য হাসপাতালে রেফার করা হবে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৬ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়কের পাশে পড়ে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফুটবল খেলে ফেরার পথে দুই ট্রাকের সংঘর্ষ, আহত ২০

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কচুয়া গ্রামের আদিবাসী বাগদি সম্প্রদায়ের ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে যান। খেলা শেষে একটি মিনি ট্রাকে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে বারইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী ট্রাকে ধাক্কা দেয়।

এতে অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে ১৯ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতে শাম শহীদ বলেন, আহতদের চিকিৎসা চলছে। গুরুতর আহতদের পর্যবেক্ষণ শেষে প্রয়োজন হলে অন্য হাসপাতালে রেফার করা হবে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৬ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়কের পাশে পড়ে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com