• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে সারের কোনো সংকট নেই: খাদ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৫
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৫

9666598520

দেশে সারের কোনো সংকট নেই: খাদ্য প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের কবলে ছিল দেশ। সেই সময় দেশের অর্থনীতি ও বিদ্যুৎসহ সব সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এক লাখ বিশ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে করা হয়। অথচ এখন পর্যন্ত সেটি অনেকটাই অনিশ্চিত।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ধ্বংস হওয়া সব সেক্টরকে আবারও পুনরুজ্জীবিত করতে কাজ করছে। দেশে সারের কোনো সংকট নেই। একটি অশুভ চক্র সিন্ডিকেট তৈরি করেছে। দেশে গ্যাস ও বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) দুপুরে জয়পুরহাট শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। সব নাগরিককে যাতে রাষ্ট্রের সব সুযোগ সুবিধা দেওয়া যায় এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। প্রত্যেকটা সেক্টর নিয়ে প্রতিদিন গবেষণা করছে। কিভাবে রাষ্ট্রের একটি কাঠামো দাঁড় করানো যায়। এ জন্য কিছু ক্ষেত্রে মানুষের অসুবিধা হচ্ছে। যেহেতু সমাজের সমস্যাগুলো চিহ্নিত আছে, সমস্যাগুলোকে আপনারা অবশ্যই আপনাদের জানান।

লোডশেডিং দেওয়া হয়েছে, যাতে রাষ্ট্রের সম্পদ আমরা ভাগ করে নিতে পারি। তবে এই সমস্যাগুলো দীর্ঘদিন থাকবে না। বিভিন্ন জায়গা থেকে গ্যাস ও এলএনজি আমদানি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সমস্যাগুলো দ্রুত কেটে যাবে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। পর্যাপ্ত রিজার্ভ আমাদের আছে। মন্ত্রিপরিষদের মিটিংয়ে সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে আলোচনা হয়েছে। এটি দ্রুত বাস্তবায়ন করা হবে।

জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ন আহবায়ক এমএ ওহাব, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র প্রমুখ।

এর আগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com