শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরও একটু সময় লাগবে। তবে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার বিষয়ে সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাদ ও যুবায়েরপন্থিরা ইজতেমার জন্য আলাদা তারিখ প্রস্তাব করেছে। তবে সরকার চাচ্ছে দই পক্ষই একত্রে বসে একটা তারিখ নির্ধারণ করুক।
এর আগে, জুবায়েরপন্থিদের সঙ্গে আলোচনা হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, তারই ধারাবাহিকতায় আজ সাদপন্থিদের সঙ্গে বৈঠক হয়েছে।












