• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ উপলক্ষে ম্যাগাজিন প্রকাশনায় সহযোগিতার আহ্বান

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪১
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪১

96025

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ উপলক্ষে ম্যাগাজিন প্রকাশনায় সহযোগিতার আহ্বান

নিজস্ব প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে আগামী

১১ অক্টোবর ২০২৬ দূপুর ২ ঘটিকায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন ২০২৬।

এ উপলক্ষে “ঐক্যের বন্ধন” শীর্ষক একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হবে। ম্যাগাজিনটিতে সিলেট বিভাগের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় নানা দিক নিয়ে প্রবন্ধ, কবিতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছাবাণী প্রকাশ করা হবে। পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপন প্রকাশেরও সুযোগ থাকছে।

এই বিশেষ আয়োজনকে সফল ও সমৃদ্ধ করতে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে লেখা, শুভেচ্ছাবাণী ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর

ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এবং সদস্য সচিব ড. মুজিবুর রহমান সবার প্রতি বিনীতভাবে আহ্বান জানিয়েছেন।

সিলেটের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও প্রবাসী সিলেটিদের ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এবং মানবতার কল্যাণে ও কমিউনিটির উন্নয়নে কাজ করার দীপ্ত শপথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন সফল করার দাওয়াত সহ সংগঠন এর আগামীদিনের অগ্রযাত্রায় সবার আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ একান্তভাবে কাম্য।

বিস্তারিত তথ্য ও যোগাযোগ:

হেলেন ইসলাম

মোবাইল: +44 7930 646680

সৈয়দ ছায়েম করিম

মোবাইল: +44 7723 327991

কবি নুরজাহান শিল্পী

মোবাইল: +44 7368 384278

Email; mokismonsur@yahoo.co.uk


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com