শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে পৌঁছায়।
পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন অংশগ্রহণকারীরা। জানা যায়, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়েছে। এদিকে বিক্ষোভের কারণে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।












