• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির গার্ড অব অনার

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৭
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৭

96598541

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির গার্ড অব অনার

বেনাপোল প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কাশিপুরে অবস্থিত তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দীন আহম্মেদ, সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশিপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্করসহ বিজিবির কর্মকর্তা ও সদস্যরা।

আরও উপস্থিত ছিলেন- বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যদের মধ্যে বড় মেয়ে হাসিনা বানু, নাতি নিয়ামুল ইসলাম, নাতনি তাহেরা খানম ও তার স্বামী মেজর নাহিদুজ্জামান শেখ।

বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে ৪৯ বিজিবি ব্যাটলিয়নের সুসজ্জিত দল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর গার্ড অব অনার প্রদান করে। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি শহিদ হন। পরে তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com