• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২১
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২১

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক মোটরসাইকেল চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তেজগাঁও থানার ওসি বলেন, ‘খামারবাড়ি মোড়ে পুলিশ মোতায়েন ছিল। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে আসা এবং জনসমাগমের কারণে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সড়কের বাম পাশের লেনটি বন্ধ করে দেওয়া হয়। তবে ডান পাশের লেনে যান চলাচল স্বাভাবিক রাখা হয়।’

তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয়সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। গাড়িবহর অনুষ্ঠানস্থলে প্রবেশের পর খামারবাড়ি মোড় থেকে বন্ধ করে দেওয়া বাম পাশের লেনে ওই মোটরসাইকেল চালক প্রবেশের চেষ্টা করেন।

এ সময় সেখানে দায়িত্ব পালনরত এক সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে মোটরসাইকেলসহ ওই যুবককে তেজগাঁও থানা পুলিশ হেফাজতে নেয়।

তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘ওই যুবক আমাদের জানিয়েছে, বাম পাশের লেন বন্ধ থাকার বিষয়টি সে জানত না।’

ওসি আরও জানান, ওই যুবকের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য বিষয় যাচাই-বাছাই শেষে ওই যুবকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com