শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নিখোঁজের এক দিন পর মাদারীপুরে একটি বিল থেকে রুদ্র দাস (৪৫) নামে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে ডাসার উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিলের পানি থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
রুদ্র দাস ডাসার উপজেলার ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী রুদ্র দাস দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রবিবার সকালে ডাসারের খিলগ্রামের ডাইআর বিলে আব্দুর রাজ্জাক নামে অন্য এক শ্রমিক জমিতে কৃষিকাজ করতে যান।
এ সময় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে উদ্ধার করা হয় রুদ্রের মরদেহ।
আরো পড়ুন
নোয়াখালীতে মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নোয়াখালীতে মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
মাদারীপুরে ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আ/আ












