• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রোড সেফটি ফাউন্ডেশন আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ

প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:১০
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:১০

রোড সেফটি ফাউন্ডেশন আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ

রোড সেফটি ফাউন্ডেশন আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বিদায়ি আগস্ট মাসে সারা দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৬৪ জন—অর্থাৎ প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৫১ জন নিহত হয়েছেন।

গত জুলাইয়ে এ সংখ্যাটি ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ। সে হিসাবে আগস্টে প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার আগস্ট মাসে সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সড়কের পাশাপাশি একই সময়ে সাতটি নৌদুর্ঘটনায় ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। পাশাপাশি ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। এর মধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৬ দশমিক ৫৯ শতাংশ।
আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও নিহত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগটিতে ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে বরিশাল বিভাগে। এই বিভাগে ১৫টি দুর্ঘটনায় ১৪ জন মারা যান।

একক জেলা হিসেবে বগুড়ায় সর্বোচ্চ ৩৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাজধানীতে ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন।
অতিরিক্ত গতি ও অসচেতনতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে সংস্থাটি এনআরএসসি পুনর্গঠন, প্রযুক্তির নজরদারি এবং সার্ভিস রোড নির্মাণসহ ১২ দফা সুপারিশ করেছে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com