• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছে: আবু হানিফ

প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৬
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৬

এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছে: আবু হানিফ

এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছে: আবু হানিফ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

এনসিপির অনেক নেতা আওয়ামী লীগ কে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, মাদারীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তুষারের গাড়ী ব্যবহার করছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী। এই তুষার ২০২২ সালে বিএনপি জামায়তের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলও করেছিলে, তাছাড়া ২৪ সালে আওয়ামী লীগের এমপির নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণাও করেছেন। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারী নয়, এনসিপির অনেক নেতা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছে।

আরেকটা উদাহরণ দিচ্ছি, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামল তাকেও এনসিপিতে নেওয়া হয়েছে। শ্যামলের মূল ব্যবসা ছিলো ডিশের। ৫ই আগষ্টের পর তার ব্যবসা ঠিক রাখতে সে মোটা অংকের টাকা দেয় এনসিপির এক নেতাকে এবং কিশোরগঞ্জে এনসিপির সাংগঠনিক সব খরচ সে বহন করবে এই শর্তে তাকে এনসিপিতে পদ দেওয়া হয়। এই শ্যামলসহ ৩জনকে এনসিপিতে যোগ দেওয়ায়ই আওয়ামী লীগ তখন বহিষ্কারও করেছিল। এই ভাবে ৫ই আগষ্টের পর কেন্দ্র থেকে শুরু করে সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সম্পদ ভোগ করার বিনিময়ে নেতাদের রক্ষা করেছে এনসিপির নেতারা।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com