• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

নতুন সংস্করণের ঝকঝকে টাকার নোটও জাল!

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৪
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৪

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত

নতুন সংস্করণের ৫০০ টাকার নোটও জাল হচ্ছে। ঝকঝকে নোটগুলো দেখলে যেন মন জুড়িয়ে যাবে। অথচ, দেখতে হুবহু একই রকম হলেও সেগুলো জাল নোট। রাজধানীর গেন্ডারিয়ায় তৈরি হচ্ছিল নতুন সংস্করণের কড়কড়ে ওইসব জাল নোট। র‌্যাব-১০ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে পরিমাণে ৪৯ লাখ টাকার জাল নোটগুলো জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই ঘটনায় জড়িত অভিযোগে জাল চক্রের সদস্য হিসেবে মো. ইমন হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সিনিয়র এএসপি তপন সরকার জানান, গতকাল শুক্রবার দিনগত রাতে রাজধানীর পাড় গেন্ডারিয়া দয়াদঞ্জ চার রাস্তার মোড় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই বিশেষ অভিযান চালায়। এ অভিযানে ৪৯ লাখ টাকার সমপরিমাণ সংখ্যায় জাল নোট জব্দসহ ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। ইমনের বাড়ি শরিয়তপুরের নড়িয়ায়। এসময় তার কাছ থেকে একটি মটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ইমনসহ তাদের চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় গোপনে জাল টাকা বিক্রি বা সরবরাহ করে যাচ্ছিলেন। জাল টাকার বিস্তার সমাজের নানা পেশাজীবী সাধারণ মানুষের জন্য একটি বিরাট ঝুঁকি। ফলে জাল নোট উৎপাদন এবং বিস্তার রোধে র‌্যাবের গোপন তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম