• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

মেসি গোল করলেন, তবু জিততে পারল না মিয়ামি

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৩
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৩

মেসি গোল করলেন, তবু জিততে পারল না মিয়ামি

মেসি গোল করলেন, তবু জিততে পারল না মিয়ামি

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

লিওনেল মেসির অবিশ্বাস্য গোল করার ধারা অব্যাহত থাকল ন্যাশভিলের বিপক্ষেও। তিনি গোল করলেন, করালেনও। কিন্তু এরপরও ইন্টার মিয়ামি জিততে পারল না। শনিবার এমএলএসে টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি।

মিয়ামির নু স্টেডিয়ামে ৬২ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করেন মেসি। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। কিন্তু ইনজুরি সময়ে সমতাসূচক গোল করেন ন্যাশভিলের স্ট্রাইকার স্যাম সারিজ।

৩৯ বছর বয়সী মেসি ২০২৩ সালে মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের বিপক্ষে ১৪ ম্যাচে ১৭ গোল করেছেন।

ইস্টার্ন কনফারেন্সের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের এই ম্যাচে আরও গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। ৫০ মিনিটে তার একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফেরত আসে। ৭৮ মিনিটে আরেকটি শট গোলপোস্টে লেগে ফেরে। শেষদিকে তার আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস। এরপরই সমতা ফেরান সারিজ।

এই ড্রয়ের ফলে বাকি নয়টি ম্যাচ সামনে রেখে শীর্ষ আসনের লড়াইয়ে ন্যাশভিলের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে গেল ইন্টার মিয়ামি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিলে। চতুর্থ মিনিটে অফসাইড ফাঁদ এড়িয়ে নিচু শটে গোল করেন ইংলিশ স্ট্রাইকার সারিজ।

তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সমতায় ফেরে মিয়ামি। এখানেও ভূমিকা রাখেন মেসি। তার কর্নার কিক থেকে বল মাথায় লাগিয়ে নিজেদের জালেই বল জড়ান ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হুইটিং।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জয়সূচক গোল করে ফেলেছিলেন মেসি বলেই মনে হচ্ছিল। বক্সের বাইরে থেকে সাবেক আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে বল আদান-প্রদান করে বাঁকানো শটে গোলরক্ষক ব্রায়ান শোয়াকিকে পরাস্ত করেন তিনি।

কিন্তু ব্যবধান বাড়াতে না পারার মাশুল দিতে হয় মিয়ামিকে। ইনজুরি সময়ে কাছ থেকে গোল করে দলকে পয়েন্ট এনে দেন সারিজ।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com