• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ছাতকে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ২:৩৪
আপডেট: শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ২:৩৪

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতা দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম কামালের সভাপতিত্বে ও শিক্ষক সাজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জালাল আহমদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মতছির আলী। সভা শেষে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের আগুন নিয়ন্ত্রন ও নেভানোর উপর বিভিন্ন কৌশল শিখিয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নাজিয়া তাফরিয়া মৌরী ও গীতা পাঠ করেন শিক্ষার্থী সন্দীপ চন্দ্র দাস।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম