• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

একজন ছুরি ধরে আছেন, আরেকজন কাটছেন রিকশাযাত্রীর পকেট, ভিডিও ভাইরাল

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:০২
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:০২

একজন ছুরি ধরে আছেন, আরেকজন কাটছেন রিকশাযাত্রীর পকেট, ভিডিও ভাইরাল

একজন ছুরি ধরে আছেন, আরেকজন কাটছেন রিকশাযাত্রীর পকেট, ভিডিও ভাইরাল

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ছুরি হাতে দুই ছিনতাইকারী। একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে একে একে টাকা-পয়সা ও মালামাল কেড়ে নিচ্ছিলেন তাঁরা। তবে ওই যাত্রীর প্যান্টের ডান পকেটে থাকা কিছু একটা বের করতে পারছিলেন না ছিনতাইকারীরা। একপর্যায়ে তা বের করতে ছুরি দিয়ে যাত্রীর পকেট কাটতে দেখা যায় তাঁদের।

এমনই ঘটনার একটি ভিডিও আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে।

জানা গেছে, দুই ছিনতাইকারী ওই রিকশাযাত্রীর টাকাপয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেন। ছিনতাইয়ের দৃশ্য দেখতে পেয়ে আশপাশের কয়েকজন বাসিন্দা চিৎকার করে উঠলে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান ছিনতাইকারীরা।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশাযাত্রীর ডান পকেট থেকে কিছু একটা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন দুই ছিনতাইকারী। এ সময় কিছুক্ষণ পরপর যাত্রীকে বলতে শোনা যায়-‘আরে ভাই, দিতাছি তো’। তবে ওই যাত্রী নড়াচড়া করায় একপর্যায়ে তাঁর বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করতে দেখা যায় এক ছিনতাইকারীকে। এরপর ওই ছিনতাইকারী ছুরি দিয়ে রিকশাযাত্রীর পকেট কাটতে শুরু করেন।

এর মধ্যেই আশপাশের ভবনের ওপর থেকে বাসিন্দারা ‘এই, এই, মার-মার’ চিৎকার শুরু করেন। তখন ছিনতাইকারীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, আজ ভোরে ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ ঘটনাটি কোন সময়ে ঘটেছে, সেটি নিশ্চিত হতে পারেনি।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর প্রথম আলোকে বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। তবে এ বিষয়ে কোনো ভুক্তভোগী থানায় আসেননি। বিষয়টি জানার পর আমরা এলাকায় টহল জোরদার করেছি।’

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com