• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ১

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫১
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫১

কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ১

কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ১

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে একই রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ তিনজন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের পঞ্চবটি ও ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় মহাসড়কের পাশে দিয়ে হাঁটার সময় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০) গুরুতর আহত হন। তাদের মধ্যে জাহিদ মোল্লা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই ওবায়দুল কাজী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আরো পড়ুন
প্রধানমন্ত্রীর সফরসূচি, বৈঠক করবেন বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে
প্রধানমন্ত্রীর সফরসূচি, বৈঠক করবেন বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে

অন্যদিকে, রবিবার (২০ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মো. ইব্রাহিম মোল্যা (২৩) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরর্শী গ্রামের আ. হাকিম মোল্যার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পরে পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com