• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিরোধীদলকে হুঁশিয়ারি, বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রিজভী

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৬
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৬

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে লংমার্চে বিরোধীদল সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করেছে, তা কাম্য নয়।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কেউ এক দফার হুঁশিয়ারি দিলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।’

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘একটি মহল দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে। তবে এসব বিষয়ে দেশবাসী ও বিএনপির সমর্থকরা অবগত। জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাবে বিএনপি।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরে তিন বলেন, ‘সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে। মূল্য সমন্বয়ের পরও লোকসান গুনতে হচ্ছে। এরপরও বিশ্বে জ্বালানি তেলের দামের তুলনায় বাংলাদেশে দাম এখনও কম রয়েছে।’

এ সময় ‘গোপন কক্ষে’ পরাজিত শক্তির সঙ্গে কেউ হাত মিলিয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার আন্তরিকতার সঙ্গে জ্বালানি সংকট নিরসনের চেষ্টা করছে। অথচ জনগণের স্বার্থে নেওয়া উদ্যোগকে কেউ কেউ ব্যঙ্গ করছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম