• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে দিনভর কর্মসূচিতে ডা. বিটু

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৪
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৪

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে দিনভর কর্মসূচিতে ডা. বিটু

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে চট্টগ্রামে দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন এবং ‘CME on Dengue Management’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে অংশ নেন তিনি।

দিনের শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিনের সঙ্গে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন ডা. বিটু। এ সময় চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেনের উপস্থিতিতে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন ডা. বিটু।

সোসাইটি অব মেডিসিন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘CME on Dengue Management’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য দেন তিনি। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে ডা. বিটু বলেন, ‘ডেঙ্গু আমাদের কাছে নতুন কোনো রোগ নয়। কিন্তু প্রতি বছর এর প্রকোপ আমাদের মনে করিয়ে দেয় যে, ডেঙ্গু শুধু একটি চিকিৎসাবিষয়ক সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা।’

সেমিনারটি সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের আরপি ডা. এস এম রিয়াসাদ শাহাবুদ্দিন। সভাপতিত্ব করেন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুস সাত্তার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেন বাবুল, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. বেলায়েত হোসেন ঢালী এবং চট্টগ্রাম রেড ক্রিসেন্টের ম্যানেজিং বোর্ড সদস্য ডা. সারওয়ার আলম।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. সাজেদুর রহমান, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম জহির, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাসেবা, জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সমন্বিত উদ্যোগের আহ্বানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com