• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির মিরপুর থেকে গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৭
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৭

সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির মিরপুর থেকে গ্রেপ্তার

সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির মিরপুর থেকে গ্রেপ্তার

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীতই;

রাজধানীর মিরপুর থেকে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর মিরপুর থানাধীন পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির আল আহসান। গ্রেপ্তার সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হোসেন আলীর ছেলে। তিনি সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, নাসির আহমেদ লিটনের বিরুদ্ধে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর ধানমণ্ডি থানায় জাল জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের হয়।

ওই মামলায় প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ ৮ বছর আইনি প্রক্রিয়া শেষে জাল জালিয়াতি ও প্রতারণার সঙ্গে যুক্ত প্রমাণিত হওয়ায় ২০২৫ সালে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত লিটনের তিন বছর সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া তিনি আদালতে হাজির না হয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে তাকে ধরতে নজরদারি ও তৎপরতা বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর থানাধীন পাইকপাড়া এলাকায় তার অবস্থান জানতে পেরে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় সাভার মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ আরো জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা আন্দোলন চলাকালীন সময় সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে ভুক্তভোগীরা অন্তত ১০টি হত্যা মামলা দায়ের করেন। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক মনে করে মাঝে মধ্যেই এলাকায় ফিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন তিনি।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ‘নাসির আহমেদ লিটনের বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া ১০টি হত্যা মামলাসহ রাজধানীর ধানমণ্ডি থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।’

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com