• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৬
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৬

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জয়পুরহাট প্রতিনিধি
ছবি সংগৃহীত
জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট পৌরসভা দল দুর্দান্ত লড়াই করে ২-০ গোলে আক্কেলপুর উপজেলা দলকে পরাজিত করে। খেলা উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক স্টেডিয়ামে ভিড় করেন।

আয়োজকরা জানান, জেলা ও তৃণমূল পর্যায়ের উদীয়মান ফুটবলারদের দক্ষতা বৃদ্ধি করে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের তারকা খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার মোট আটটি দল নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছে। আগামী ২ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com