• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রূপগঞ্জে যুবদল-নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ ও ফাঁকা গুলি

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০০
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০০

রূপগঞ্জে যুবদল-নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ ও ফাঁকা গুলি

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
রাজনৈতিক দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় যুবদল নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলি বর্ষন করে এলাকে আতংক সৃষ্টি করা হয়। এক পক্ষ আরেক পক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর করে । এ ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০ টার দিকে উপজেলার তারাব পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূইয়ার সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে ছাত্রলীগ নেতা রাফিন ভূইয়ার বাকবিতন্ডা সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে যুব দলনেতা আরজু ভূইয়া ছাত্রলীগ নেতা রাফিন ভূইয়ার মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে রাফিন ভূইয়া ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে মুড়াপাড়া এলাকা থেকে দুটি মোটরসাইকেল যোগে বরপা বাসস্ট্যান্ডে এসে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্কে সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের দুই পক্ষের লোকজনের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার লোকজনের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় যুবদল নেতা আরজু ভূইয়ার লোকজন। পরে আরজু ভূইয়ার লোকজন ক্ষোভে ছাত্র লীগ নেতা ও তার আত্মীয়স্বজনের ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর করে। এতে বাঁধা দিতে এলে ইয়ার হোসেনসহ ৩ জনকে আহত করা হয়।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে রুপগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com