• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আড়াইহাজার বিআরডিবি কর্মকর্তা নাজমুলেরবিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তের নির্দেশ

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৬
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৬

আড়াইহাজার বিআরডিবি কর্মকর্তা নাজমুলেরবিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তের নির্দেশ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
আগামী ১ অক্টোবরের মধ্যে সরেজমিন তদন্ত চালিয়ে স্পষ্ট মতামতসহ পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিআরডিবির উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মহিদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিভাগীয় দপ্তরের উপপরিচালক মো. রাহাত খানকে। অনুসন্ধান শেষে তাকে বিআরডিবির মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
জানা গেছে, আড়াইহাজার ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতজন পরিচালক পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগ সরেজমিন তদন্তের আওতায় আনতে বলা হয়েছে।
চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিআরডিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিভাগের যুগ্মপরিচালক, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নারায়ণগঞ্জ জেলা বিআরডিবির উপপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com