• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেট নগর উন্নয়নে ঐতিহ্য ও নাগরিক সুবিধার গুরুত্ব চায় জমিয়ত

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৪
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৪

সিলেট নগর উন্নয়নে ঐতিহ্য ও নাগরিক সুবিধার গুরুত্ব চায় জমিয়ত

সিলেট প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোতোয়ালি থানা ও বিভিন্ন শাখার নেতারা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নগরীর সার্বিক পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ণ, শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ ও পার্ক, শিক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জমিয়ত নেতারা বলেন, সিলেটের ঐতিহ্য, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে বিবেচনায় রেখে নগরীর আধুনিকায়ন ও পরিকল্পিত উন্নয়ন করা প্রয়োজন। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে পর্যাপ্ত খেলার মাঠ ও পার্কের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সুযোগ বাড়াতে ইসলামিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন তারা।

তারা আরও বলেন, নগর উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নাগরিকদের জন্য সুশৃঙ্খল ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়টিকেও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে।

এ সময় সিলেটের উন্নয়ন ও জনকল্যাণে দল-মত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

জমিয়ত নেতাদের উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে তিনি বলেন, নগরীর উন্নয়ন ও জনকল্যাণে যৌক্তিক প্রস্তাবগুলো যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

কোতোয়ালি থানা জমিয়তের সভাপতি মাওলানা আহমদ সগীর আমকুনির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদার, কোতোয়ালি থানা জমিয়তের যুগ্ম সম্পাদক মুফতি ইলিয়াস আহমদ ও মুফতি ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মুফতি জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মুফতি আবুল কালাম আজাদ, সমাজসেবা সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মহানগর জমিয়তের যুববিষয়ক সম্পাদক লুৎফুর রহমান ও ছাত্রবিষয়ক সম্পাদক আবুল খায়ের।

এ ছাড়া উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা ইমদাদুল্লাহ, মহানগর যুব জমিয়তের সহসভাপতি এম. বেলাল আহমদ চৌধুরী, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি জামিল আহমদ ও সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, এমসি কলেজ শাখার সভাপতি এম সাইফুর রহমান এবং কোতোয়ালি থানা ছাত্র জমিয়তের সভাপতি আবু মুহাম্মদ রাওয়াহা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com