• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫২
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫২

আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর সমালোচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বিরোধী দলের কিছু মানুষ সংসদে সরকারের বিভিন্ন কাজে সমর্থনের কথা বললেও বাইরে এসে ভিন্ন অবস্থান তুলে ধরেন। সংসদের ভেতর ও বাইরের এমন দ্বৈত অবস্থানের সমালোচনা করেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে তাদের (জামায়াতে ইসলামী) যে ভূমিকা ছিল, যে চরিত্র ছিল, সেই চরিত্র তারা সংসদের বাইরে এসে ফুটিয়ে তুলে। কারণ তারা মুখে বলে এক, তাদের অন্তরে আরেক। আমরা বাক স্বাধীনতা বিশ্বাস করি সবাই। এই বাক স্বাধীনতার নামে আমরা দেখেছি একটা পক্ষ-বিরোধী মহল, তারা বিভিন্ন অপপ্রচার-মিথ্যাচার করছে। দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য যারা আওয়ামী সন্ত্রাসীদের সাথে গুপ্তভাবে সহযোগিতা করছে, তারাই আবার বলছে দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য নাকি সরকার দায়ী। এরচেয়ে ডাহা মিথ্যা কথা আর হতে পারে?
প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল পরিবেশ, ওই আওয়ামী দোষরদের সাথে তারাও একত্রিত হয়ে দেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে জনগণের ভেতরে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল হান্নান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com