• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে দুর্গাপূজায় গুজব ছড়ালেকঠোর ব্যবস্থা নেওয়া হবে: এসপি হাবিব

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৭
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৭

নারায়ণগঞ্জে দুর্গাপূজায় গুজব ছড়ালেকঠোর ব্যবস্থা নেওয়া হবে: এসপি হাবিব

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানো হলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। গুজব শনাক্ত ও প্রতিরোধে জেলা পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বলেও জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, গুজব প্রতিরোধে জেলা পুলিশের একটি বিশেষ টিম থাকবে। টিমটি সার্বক্ষণিকভাবে বিষয়টি নজরদারি করবে। ফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোনো গুজব ছড়ানো হচ্ছে কি না, তা শনাক্ত করার চেষ্টা করা হবে। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্টদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট টিম প্রস্তুত থাকবে। সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে।
দেশের বাইরে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, এ জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার উদ্যোগ নেওয়া হবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে ওই গ্রুপে তাৎক্ষণিকভাবে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অন্যথায় ব্যবস্থা নিতে কিছুটা সময় লেগে যেতে পারে।
গতবারের দুর্গোৎসবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গতবার দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অনেক চেষ্টা হয়েছিল। তখন কোনো নির্বাচিত সরকার না থাকায় দল-মত নির্বিশেষে সবাই সজাগ ছিল। এবার গণতান্ত্রিক পরিবেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও সক্রিয় রয়েছে। ফলে এবারের শারদীয় দুর্গোৎসব আরও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশ সুপার বলেন, যারা দুর্গাপূজার পরিবেশ নষ্ট বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। কোনো ধরনের ষড়যন্ত্রের বিষয় আগেই শনাক্ত করা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com