• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

১১ অক্টোবর এর কেন্দ্রীয় জাতীয় সম্মেলন সফল করার আহবান

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৮
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৮

১১ অক্টোবর এর কেন্দ্রীয় জাতীয় সম্মেলন সফল করার আহবান

নিজস্ব প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

আগামী ১১ অক্টোবর দূপুর ২ ঘটিকায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬।

সিলেটবাসীর এই উৎসবকে সফল করতে সংগঠন এর কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার

(২৯ শে সেপ্টেম্বর) বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত রিজিওনাল ও শাখার নেতৃবৃন্দের সতস্ফুর্ত অংশগ্রহণে

সেন্ট্রাল লন্ডনে বারাকায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং কো- কনভেনর মসুদ আহমদ ও অর্থ সচিব আসরাফ মিয়ার যৌথ পরিচালনায় সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন, ও বিশেষ অতিথি হিসেবে অপর প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সিলেটি উৎসব তথা সম্মেলনকে সফল করতে সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন সংগঠন এর সাউথ ইষ্ট এর কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ, সদস্য সচিব তাজুল ইসলাম, সাবেক মেয়র ফুলজার আহমেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুরুল ইসলাম, কবি নুরজাহান শিল্পী, শাহ শাফী, সৈয়দ তানজম সুয়েব, আব্দুর রহিম রনজু, সৈয়দ কাহের,আহমেদ সাদিক, মুক্তার আলী,সৈয়দ সায়েম করিম,আব্দুস বাছিত রাফি,গিয়াস উদ্দিন, আব্দুল মুহিত, ইসলাম উদ্দিন, আব্দুল মালিক, আবুল কালাম আজাদ, আব্দুল মুকিত, আলি হোসেন, শেখ মিজানুর রহমান, বদরুল হক মনসুর, ও আহাদ আলী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী।

সভায় খসড়া সংবিধান অনুমোদন, নির্বাচন কমিশন গঠন ও রিজিওনাল প্রতিনিধি এবং ভোটিং ডেলিগটস এর তালিকা চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

সভার সভাপতি কেন্দ্রীয় কনভেনর মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন,পারস্পরিক সম্পর্কের ঐক্য সুদৃঢ় করা ও প্রবাসীদের দাবি দাওয়ার ক্যাম্পেইনে সংগঠনকে এগিয়ে নিতে গ্রেটার সিলেটবাসীর সম্মেলনে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com