• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চট্টগ্রামে আন্ত জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:২৩
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:২৩

চট্টগ্রামে আন্ত জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের জোরারগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ছোরা, একটি রামদা ও সাতটি কালো মুখোশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন—মো. আনোয়ার হোসেন (২৩), বেলায়েত হোসেন (৩০) ও মো. আলাউদ্দিন মামুন (৩৬)।

পুলিশ জানায়, সম্প্রতি জোরারগঞ্জ থানার বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াটিলা থেকে কয়লা বাজারের মধ্যবর্তী এলাকায় ডাকাতির ঘটনা ও ডাকাত দলের তৎপরতা বেড়েছে।

এ কারণে সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পুলিশ সদস্যরা ওই সড়কের নয়াটিলা মাজার এলাকায় অভিযান চালান। এ সময় জঙ্গলের মধ্যে মুখোশ পরা ১৪ থেকে ১৫ জনের একটি দলকে দেশীয় অস্ত্রসহ অবস্থান করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় অন্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, অস্ত্রশস্ত্র নিয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে ডাকাতির উদ্দেশে দলটি জড়ো হয়েছিল। গ্রেপ্তার তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আলাউদ্দিন ওরফে মামুনের বিরুদ্ধে জোরারগঞ্জ ও বায়েজীদ বোস্তামী থানায় ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম