• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহে সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা রিগান গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:২৯
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১:২৯

ঝিনাইদহে সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা রিগান গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা রিগান গ্রেপ্তার

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা রাশেদুল হক রিগানকে (৪১) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রিগান কালীগঞ্জ পৌর এলাকার থানাপাড়া (নিমতলা) গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে। মামলাটি ২৮ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
কালিগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, ‘রবিবার সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা ও আইনগত বিষয়গুলো আদালতের প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।’

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com